দেশের বাজারে সবশেষ ১৬ দফা সমন্বয়ের মধ্যে ১১ বারই কমেছে স্বর্ণের দাম। গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। এতে দেশে চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।
শনিবার (২১ নভেম্বর) রাতে নতুন দরের ঘোষণা এসেছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এ দর রোববার থেকে কার্যকরের কথা বলেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর দুই লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দরেই বিক্রি হচ্ছিল।

