দেশের ক্রিকেটের ভিত শক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা হাতে নিয়েছে তারা। এর ফলে বয়সভিত্তিক ক্রিকেটে প্রস্তুতির সুযোগ বাড়বে বলে মনে করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘প্রাথমিকভাবে সুযোগ-সুবিধা থাকা সাতটি শহরে বিসিবি একাডেমিগুলো চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিটা বছর চেষ্টা করব যেন একটা-দুইটা করে বাড়তে পারে।’
আগামী বোর্ড সভায় প্রস্তাবটি তোলা হবে। অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে।




