মূল লেখায় যান
এই সময়

সকাল ১০:৪৩

সর্বশেষ

শেষ টেস্টের আগে হৃদয়-লিটনকে নিয়ে সতর্ক মারক্রাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
শেষ টেস্টের আগে হৃদয়-লিটনকে নিয়ে সতর্ক মারক্রাম

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা দল। এবার সিরিজের শেষ টেস্টে মাঠে নামতে যাচ্ছে দুই দল। মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রাম জানিয়েছেন, বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসাও করেন তিনি।

মারক্রাম বলেন, ‘তারা ভালো ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে ৪০০ রান করেছে, আর প্রথম ইনিংসে এমন রান দীর্ঘ সময় ম্যাচে টিকে থাকতে সাহায্য করে। মিডল অর্ডারে তাদের একটি খুব বড় জুটি ছিল, যেটি ভাঙার ওপর আমরা বিশেষ গুরুত্ব দেব।’

জুটি ভাঙার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘কীভাবে তা ভাঙব, তা এখনই বলতে পারছি না। তবে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে এবং তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম টেস্টে তারা ভালো খেলেছে, মাঝে ভালো কিছু বোলিং স্পেলও করেছে। তবে ওয়ান্ডারার্সে তাদের ৪০০ রান করাটা বেশ ভালো প্রচেষ্টা ছিল।’

তাওহীদ হৃদয়ের কথা উল্লেখ করে মারক্রাম বলেন, “সে এখানে ‘এ’ দলের সিরিজে খেলেছিল এবং সম্ভবত ট্রিপল সেঞ্চুরি করেছিল, তাই আমরা জানতাম সে অসাধারণ একজন খেলোয়াড়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সে ভালো করেছে। লিটনের পাশাপাশি সে এখন দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার, তাই আমাদের জন্য এই দুটি উইকেট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচেও আমরা তাদের হালকাভাবে নিইনি, আর দ্বিতীয় ম্যাচে তাদের দ্রুত আউট করতে বোলাররা বেশ উজ্জীবিত রয়েছে।”

খবরটি শেয়ার করুন