জাতীয়
২০২৭ সালে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: ডা. জুবাইদা
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ১ কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এ তথ্য জানিয়েছেন।

