বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বাংলা বিভাগে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
হুমায়ূন আহমেদ স্মরণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজনে প্রতিযোগীরা হুমায়ূন আহমেদের জীবন, সাহিত্যকর্ম ও তার সৃষ্ট চরিত্রগুলো নিয়ে মনোমুগ্ধকর বক্তব্য তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়।





