সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর তিনি বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা সাইকেলগুলো যাচাই করার পাশাপাশি একটি চালিয়ে পরখ করে দেখেন প্রধানমন্ত্রী।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করবে শিক্ষা মন্ত্রণালয়। মেয়েদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে।





