জতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৫টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

এবারের একনেক সভায় বিদ্যুৎ খাতে ১৩ হাজার ৬৮০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা; যার মধ্যে ঋণ ৬ হাজার ৪৮৯ কোটি টাকা। অন্যদিকে ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হয়েছে ৪ হাজার ৬০১ কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পে ঋণ রয়েছে ২ হাজার ৪৫৫ কোটি টাকা।