মূল লেখায় যান
এই সময়

রাত ৯:০৫

ব্রেকিং নিউজ

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে মাঝনদীতে নিখোঁজ হয়েছেন আলমগীর দেওয়ান নামে আরও এক ব্যক্তি। নিখোঁজের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে সেলিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য নিয়ে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর জের ধরে ভোরে আবারও আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন গণমাধ্যমে বলেন, এলাকার আধিপত্য নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ সদর জেনারেল হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।

এদিকে নিখোঁজের ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হওয়ার সময় মাঝনদীতে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বিষয়:বিএনপি

খবরটি শেয়ার করুন