ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে একজন আইনজীবী আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পরপরই ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। তবে এখনো তার নাম-ঠিকানা জানা যায়নি।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





