রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) ডিবির অভিযানে তাদের আটক করা হয়। ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে আটক হওয়া এই তিনজনের নাম এবং কখন ও কোন স্থান থেকে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
উল্লেখ্য, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন।


