মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার ঢাকা সফরে আসার কথা ছিল। শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, অনিবার্য কারণবশত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ সফরের পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।
চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফিরতি সফর হিসেবে আগামী ৭ ও ৮ ডিসেম্বর আনোয়ার ইব্রাহিমের ঢাকায় আসার কথা ছিল। এ সফরকে সামনে রেখে ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছিল। সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল। ঢাকা সফর শেষে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল।





