মূল লেখায় যান
এই সময়

ভোর ৫:৩৪

বাগেরহাটে প্রবেশের চেষ্টা, ধাওয়া খেয়ে গোপালগঞ্জে ফিরল আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
বাগেরহাটে প্রবেশের চেষ্টা, ধাওয়া খেয়ে গোপালগঞ্জে ফিরল আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে বাগেরহাটে প্রবেশের চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়েছেন। ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও গোপালগঞ্জের দিকে ফিরে যান।

শনিবার (২৮ নভেম্বর) রাতে বাগেরহাটের মোল্লাহাট এলাকার মোল্লাহাট ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী মশাল মিছিল নিয়ে মোল্লাহাট ব্রিজের ওপর দিয়ে মোল্লাহাট এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে তারা গোপালগঞ্জের দিকে চলে যান।

এ বিষয়ে বক্তব্য জানতে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন