মূল লেখায় যান
এই সময়

দুপুর ২:৪৬

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো জাতীয় ঐক্য হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে যেসব ধারা দরকার, জুলাই সনদে সেসব ধারা রাখতে চায় বিএনপি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সংসদ অকার্যকর মনে হলে বর্জন করব। এই সরকারের কিছু নেতা স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই দ্বিমুখী নীতি থেকে বের না হলে সরকারের সঙ্গে কিসের ঐক্য—এমন প্রশ্ন তোলেন তিনি।

খবরটি শেয়ার করুন