বিজয়ের মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হওয়ার কথা ছিল।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশটি অনুষ্ঠিত হবে। বিএনপির এ সমাবেশে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্থান পরিবর্তনের এ তথ্য জানান।




