স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে এবং স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে।