পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর দুটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ভূপাতিত ড্রোনগুলোর একটি ‘লুকাস’ এবং অপরটি ‘এমকিউ-৯’ সিরিজের।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ‘লুকাস’ এবং একই প্রণালির পশ্চিমাঞ্চলে একটি ‘এমকিউ-৯’ ড্রোনকে আঘাত করে ধ্বংস করা হয়েছে।
তবে আইআরজিসির এই দাবির প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।





