মূল লেখায় যান
এই সময়

দুপুর ১:৪৫

সর্বশেষ

শীতের সর্দি-কাশিতে আরাম দেবে যে ৩ ভেষজ চা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
শীতের সর্দি-কাশিতে আরাম দেবে যে ৩ ভেষজ চা

চলে এসেছে শীতের মৌসুম। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। সর্দি-কাশি, গলাব্যথা ও অ্যালার্জির সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তাদের ভোগান্তি আরও বেড়েছে।

শীতের শুরুতেই অনেকের শুকনো কাশি সহজে সারতে চায় না। কারও নাক দিয়ে অনবরত পানি পড়ে, আবার কারও হাঁচি শুরু হলে থামতেই চায় না। পরিবেশদূষণের কারণে অ্যালার্জির সমস্যাও দিন দিন বাড়ছে। পাশাপাশি বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার মতো রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে।

এমন পরিস্থিতিতে সর্দি-কাশির অস্বস্তি কমাতে অ্যান্টিবায়োটিকের পরিবর্তে ভেষজ চা সহায়ক হতে পারে। তবে দুধ-চিনি দেওয়া মালাই চা কিংবা কড়া লিকার নয়; বরং কয়েক ধরনের ভেষজ চা পান করলে গলাব্যথা, কাশি ও অ্যালার্জির কিছু উপসর্গে আরাম মিলতে পারে। যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তাদের জন্য এসব চা বেশ উপকারী হতে পারে। তবে এসব চা সর্দি-কাশি বা নিউমোনিয়ার চিকিৎসার বিকল্প নয়। প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সহায়ক হতে পারে যে তিন ভেষজ চা:

১. অপরাজিতা ফুলের নীল চাউপকরণ: ৮ থেকে ১০টি শুকনো বা তাজা নীল অপরাজিতা ফুল, দেড় কাপ পানি, সামান্য লেবুর রস ও স্বাদমতো মধু। পদ্ধতি: পানি ফুটিয়ে তাতে অপরাজিতা ফুল দিন। ২ থেকে ৩ মিনিট রেখে নীলচে রং ধরলে ছেঁকে নিন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন; এতে নীল রং বদলে সুন্দর বেগুনি আভা তৈরি হবে। পান করার আগে মধু মিশিয়ে নিতে হবে।

২. লেমনগ্রাস, আদা ও গ্রিন টিউপকরণ: ১ চা-চামচ গ্রিন টি পাতা, ১টি থেঁতো করা লেমনগ্রাস বা লেবুপাতার ডাঁটা, সামান্য আদা ও দেড় কাপ পানি। পদ্ধতি: পানি ফুটিয়ে তাতে লেমনগ্রাস ও আদা দিন। এরপর আঁচ কমিয়ে ভালোভাবে ফোটান। তারপর গ্রিন টি পাতা দিয়ে ১ থেকে ২ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন।

৩. গোলাপপাপড়ি ও এলাচের চাউপকরণ: ১ মুঠো শুকনো বা তাজা গোলাপপাপড়ি, ২টি থেঁতো করা ছোট এলাচ, সামান্য চা-পাতা (ঐচ্ছিক), এক টুকরো দারচিনি ও ২ কাপ পানি।

পদ্ধতি: গরম পানিতে এলাচ ও দারচিনি দিয়ে ফোটান। পানির রং বদলে গেলে তাতে গোলাপপাপড়ি দিয়ে ২ থেকে ৩ মিনিট ঢেকে রাখুন। এরপর ছেঁকে নিয়ে সামান্য মধু মিশিয়ে পান করুন। এই চায়ে চিনি মেশানোর দরকার পড়ে না।

খবরটি শেয়ার করুন