বিনিয়োগ ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি (পিবিআইএল) পরিদর্শন করেছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা। এ সময় তারা আর্থিক বাজার, করপোরেট অর্থায়ন, বিনিয়োগ ব্যবস্থাপনা ও ব্যক্তিগত তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিনিয়োগ খাতের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় অর্জিত আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান করপোরেট খাতে কীভাবে প্রয়োগ করা হয়, সে সম্পর্কে ধারণা নেন।
এনই্উবির ব্যবসায় প্রশাসন বিভাগ আন্তরিক আতিথেয়তা ও তথ্যবহুল আলোচনার জন্য প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিভাগের উপপ্রধান মো. আবদুল্লাহ আল নাহিদ এবং একই বিভাগের টিম লিডার ও সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার রূপা রায়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।





