শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে “আনন্দময় শিক্ষা” ও “আমার কারিগরি শিক্ষা” বই চালু করছে। এবার শিক্ষার্থীরা ফল প্রকাশের সঙ্গেই নতুন পাঠ্যবই পাবে।’

ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‘সরকার আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার (মিড-ডে মিল) দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’