মূল লেখায় যান
এই সময়

দুপুর ২:৪১

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ছে ২ দিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ছে ২ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবেদনের সময় আরও দুদিন বাড়ানো হবে।

আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। বর্তমান সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও দুদিন সময় বাড়ানো হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

যদিও এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিবিষয়ক ওয়েবসাইটেও এ-সংক্রান্ত কোনো ঘোষণা প্রকাশ করা হয়নি।

ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি:

  • আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর

  • বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর

  • চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর

  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর

খবরটি শেয়ার করুন