মূল লেখায় যান
এই সময়

রাত ৮:৪৮

ব্রেকিং নিউজ

দুর্নীতি মামলার আসামি হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: দুদক সচিব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
দুর্নীতি মামলার আসামি হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: দুদক সচিব

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্পষ্ট বার্তা দিয়েছে। সংস্থাটির সচিব জানিয়েছেন, দুর্নীতি মামলার আসামি হিসেবে তাকে আইনি প্রক্রিয়াতেই ফিরতে হবে এবং এরপর বিচারের মুখোমুখি করা হবে।

দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, যদি উনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে আইনগতভাবে আনার যে উদ্যোগ, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, সে প্রক্রিয়া অবলম্বন করব।

গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২৪টি মামলা করেছে সংস্থাটি। পাশাপাশি ৭টি মামলায় চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হয়েছে। আদালত ৩৬ বছরের কারাদণ্ডও দিয়েছেন।

এদিকে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। তার বিরুদ্ধে ১ হাজার ৩৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় এই চার্জশিট দেওয়া হয়।

এ বিষয়ে সাইদুর রহমান খান বলেন, অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ৩ ধারায় অভিযোগপত্র দাখিলের বিষয়ে কমিশন স্যাংশন প্রদান করেছেন।

এ ছাড়া গ্রাহকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই অভিযোগে তলব করা হলেও হাজির হননি সুবাস্তুর চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালক রেজাউল হক সিরাজী।

বিষয়:দুর্নীতি

খবরটি শেয়ার করুন