রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৫ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।





