মূল লেখায় যান
এই সময়

সন্ধ্যা ৭:৪৭

ব্রেকিং নিউজ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ
ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল সংবর্ধনা জানান। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিন।

সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় এবং দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির। সে সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ দায়িত্বশীল নেতারা।

বিষয়:জামায়াত

খবরটি শেয়ার করুন