মূল লেখায় যান
এই সময়

সন্ধ্যা ৬:০৬

ব্রেকিং নিউজ

আওয়ামী লীগের কাছে তথ্য পাচার করে পদ গেল বিএনপি নেতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
আওয়ামী লীগের কাছে তথ্য পাচার করে পদ গেল  বিএনপি নেতার

আওয়ামী লীগের কাছে দলীয় তথ্য পাচারের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈয়বুর রহমান নামের এক বিএনপি নেতার সব পদ স্থগিত করা হয়েছে। তিনি কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। সোমবার (২৩ নভেম্বর) তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, তৈয়বুর রহমান দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিএনপিতে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ দলটির অনেক নেতার সঙ্গে তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

তিনি আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ রয়েছে তৈয়বুর রহমানের বিরুদ্ধে। সবকিছু বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার সব পদ স্থগিত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন