মূল লেখায় যান
এই সময়

রাত ৯:০৫

ব্রেকিং নিউজ

স্টেনগান হাতে দেশ স্বাধীন করেছি, দখল করা এত সহজ নয়: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট দেশ নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে নবগঠিত কেন্দ্রীয় শ্রমিক দলের কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

দেশে ক্রান্তিকাল তৈরির চেষ্টা চলছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের কিছু লোক দিয়ে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন যে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে। যে দেশের লোক লুঙ্গি পরে স্টেনগান হাতে দেশ স্বাধীন করেছে, সে দেশ দখল করা এত সহজ নয়।’

এদিকে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে রিজভী বলেন, চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে এক যুগান্তকারী সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন। সেই সিদ্ধান্তের আলোকে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, নতুন মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বনিম্ন ক্ষেত্রে মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ক্ষেত্রে ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে।

এ ছাড়া আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

বিষয়:রিজভী

খবরটি শেয়ার করুন