মূল লেখায় যান
এই সময়

বিকেল ৩:৪৪

ব্রেকিং নিউজ

জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পবিত্র কোরআনের দোয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পবিত্র কোরআনের দোয়া

পরকালীন জীবনে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া প্রতিটি মুমিনের অন্যতম আকাঙ্ক্ষা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী হলেও আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই একজন সচেতন মুমিন শুধু দুনিয়ার সুখ-সমৃদ্ধি কিংবা বিপদমুক্তির জন্যই আল্লাহর কাছে প্রার্থনা করেন না, বরং পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তির জন্যও নিয়মিত দোয়া করেন।

পবিত্র কোরআনে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দার পরিচয় তুলে ধরা হয়েছে, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে—সব অবস্থায় আল্লাহকে স্মরণ করেন। তারা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করেন। আল্লাহর সৃষ্টিতে কোনো উদ্দেশ্যহীনতা নেই—এ বিশ্বাস তাদের অন্তরে আখিরাতের জবাবদিহির অনুভূতি জাগ্রত করে। তারা নিজেদের আমল নিয়ে ভাবেন এবং আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চান।

সুরা আল ইমরানের ১৯১ ও ১৯২ নম্বর আয়াতে তাদের এমন একটি প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে। এই দোয়ায় রয়েছে আল্লাহর মহত্ত্বের স্বীকৃতি, তার সৃষ্টির প্রতি গভীর উপলব্ধি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার আকুতি। দোয়াটি মুমিনকে পরকালমুখী জীবন গঠনে এবং আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনায় অনুপ্রাণিত করে।

আরবি: رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَـٰطِلًا سُبْحَـٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ

উচ্চারণ: রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সুবহানাকা ফাকিনা আযাবান নার। রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখজাইতাহু। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার।

অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি এসব অনর্থক সৃষ্টি করোনি, তোমার পবিত্রতা বর্ণনা করছি; সুতরাং আমাদের অগ্নির শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক! তুমি যাকে আগুনে নিক্ষেপ করবে, তাকে অবশ্যই তুমি অপমান করবে আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। (সুরা আল ইমরান, আয়াত: ১৯১-১৯২)

খবরটি শেয়ার করুন