মূল লেখায় যান
এই সময়

দুপুর ১২:৪৭

ডিসেম্বরে চাকরিজীবীদের টানা চার দিন ছুটির সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
ডিসেম্বরে চাকরিজীবীদের টানা চার দিন ছুটির সুযোগ

২০২৬ সালের ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার মাত্র এক দিনের ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ মিলবে।

মাত্র এক দিনের ছুটি কাজে লাগিয়ে পাওয়া এই চার দিনের অবসরে চাকরিজীবীরা পরিবার নিয়ে বেড়ানো, দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে বিশ্রামের পরিকল্পনা করতে পারেন।

তবে এই ছুটির সুযোগ সবার জন্য সমান নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে, তারা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ পাবেন।

অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে না। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগও এক রকম হবে না।

খবরটি শেয়ার করুন