মূল লেখায় যান
এই সময়

দুপুর ১২:৪৭

সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
বিএনপির দলীয় লোগো
বিএনপির দলীয় লোগো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বিএনপি। ওই দিন দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও এদিন এর স্থান ঘোষণা করা হয়।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। তিনি বলেন, ‘১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’

যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।

বিষয়:বিএনপি

খবরটি শেয়ার করুন